সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৫ পয়েন্টে হয়েছে।
লেনদেন আগের দিনের চেয়ে ২৪ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। এদিন হাতবদল হয়েছে ৩৩৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, কেডিএস লিমিটেড , ইমরিলেড ওয়েল ও ইফদি ওটোস।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ৬০ লাখ টাকা কমে হয়েছে ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।
এই বাজারের সার্বিক সূচক সিএএসপিআইও ৭৪ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
