ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ইপিএস বৃদ্ধি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৪৪ দশমিক ৯১ শতাংশ।
সোমবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৪২ টাকা। আগের বছর একই সময় এই আয়ের পরিমাণ ছিল ১.৬৭ টাকা।
এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির আয় বেড়েছে ৪৪.৯১ শতাংশ।
অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৯৬ টাকা।
আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৪.৯২ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানির আয় বেড়েছে ৪১.৪৬ শতাংশ।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদের পরিমাণ ছিল ৩৪.১৭ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদের পরিমাণ ছিল ২৬.৫৭ টাকা।
২০১৫ সালে কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
