ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২০ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড ২০ অক্টোবর মঙ্গলবার বোর্ড সভা আহ্বান করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।
এ দিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০০৭ সালে ট্রাস্ট ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
