২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদনে তাল্লু স্পিনিংয়ের নতুন প্রকল্প

পুঁজিবাজারে তালিকাভুক্ত তাল্লু স্পিনিংয়ের সম্প্রসারিত নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:42 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন প্রকল্পের উৎপাদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়।

বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য এসেছে।

১০ হাজার ৮০টি উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্পিন্ডলেসের নতুন এ প্রকল্প বাস্তবায়নের ফলে বছরে কেম্পানিটির কটন উৎপাদন ১৫ লাখ কেজি বাড়বে।

এরফলে কোম্পানির বার্ষিক লেনদেন ৪২ কোটি টাকা এবং মুনাফা সাড়ে ৩ কোটি টাকা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ব্যাংক বা অন্য কোন ধরনের ঋণ না নিয়ে নিজস্ব অর্থায়নে নতুন প্রকল্প বাস্তবায়ন করেছে তারা।

এ জন্য ব্যয় হয়েছে ১০ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা।

১৯৯০ সালে কোম্পানিটি শেযারবাজারে তালিকাভুক্ত হয়।