২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএস কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৬৯.২৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 06:36 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এই মুনাফা কমেছে।

বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।

তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাহজালাল ইসলামী ব্যাংকের কনসোলেটেড ইপিএস হয়েছে ৩৬ পয়সা।

আগের বছর একই সময়ে ব্যাংকের ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা।

সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির আয় কমেছে ৬৯.২৩ শতাংশ।

তবে হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের মুনাফার পরিমাণ বেড়েছে। প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৪ পয়সা।

আগের বছর একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩৬ পয়সা।

২০০৭ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।