ব্র্যাক ব্যাংক-লামুডি পার্টনারশিপ চুক্তি সই
সম্পত্তি বেচাকেনার অনলাইন প্লাটফর্ম লামুডির সঙ্গে অনলাইন পার্টনারশিপ চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
রিয়েল এস্টেট বাজারে “হোম লোন” প্রোডাক্ট প্রসারের লক্ষ্যে এ চুক্তি বলে জানানো হয়েছে ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং লামুডি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার রাজেশ গ্রোভার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চুক্তির মাধ্যমে লামুডির গ্রাহকরা ওয়েবসাইটে দেওয়া অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনতে ব্র্যাক ব্যাংকের হোম লোন নিতে পারবেন।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের হোম লোন প্রসারে সহায়তা করবে লামুডি বাংলাদেশ বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
