২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫২ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৪৯৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি ৪৬ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- গ্রামীণফোন, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক ও ফার ক্যামিকাল ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন ৫ কোটি ৮৯ লাখ টাকা বেড়ে ৩৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৪৫ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দর।