২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৩ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৯ কোটি ৫৫ লাখ টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ফার ক্যামিকাল, এসিআই, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক ও সাইফ পাওয়ার ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন ৩ কোটি ১৩ লাখ টাকা বেড়ে ২৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।