শেয়ার হস্তান্তর করবেন জিপিএইচ ইস্পাতের ৪ উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের চারজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের উদ্যোক্তা আবদুল আহাদ তার কাছে থাকা ৩৮ লাখ ৮০ হাজার ৮০০টি শেয়ারের মধ্যে ৮ লাখ ৮৭ হাজার ৪০টি শেয়ার তার স্ত্রী ইসরাত জাহান নাজনীনকে হস্তান্তর করবেন।
আলমগীর কবির ৭০ লাখ ১ হাজার ৬০০ শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার মেয়ে রাইসা কবিরকে হস্তান্তর করবেন।
এছাড়া কোম্পানির অন্য উদ্যোক্তা মোহাম্মদ আবদুর রউফ ৪৮ লাখ ৫১ হাজার শেয়ারের মধ্যে ১১ লাখ ৮ হাজার ৮০০ শেয়ার স্ত্রী মমতাজ বেগমকে হস্তান্তর করবেন।
তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি নিয়ে শেয়ার হস্তান্তর করতে পারবেন।
