রবি থেকে সৌদি আরবে কল ‘ফ্রি’
হজে পদদলনে হতাহতের ঘটনার পর উদ্বিগ্ন বাংলাদেশিরা যাতে সৌদি আরবে স্বজনদের খোঁজ নিতে পারেন, সেজন্য সেখানে বিনা পয়সায় কল করার সুযোগ দিচ্ছে রবি।
শনিবার পর্যন্ত এই ‘অফার’ কার্যকর থাকবে বলে শুক্রবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, যে কোনো রবি নম্বর থেকে এই ফ্রি কল করা যাবে। সৌদি আরবে অবস্থানরত যে বাংলাদেশিরা রবির রোমিং সেবা নিচ্ছেন, তারাও বিনা খরচে দেশে কল ও এসএমএস করতে পারবেন।
বৃহস্পতিবার মিনায় হজের আনুষ্ঠানিকতার মধ্যে পদদলনের এ ঘটনায় অন্তত ৭১৭ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৮৬৩ জন।
এ বছর প্রায় এক লাখ বাংলাদেশি সৌদি আরবে হজ করছেন।
রবির পক্ষ থেকে মিনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
