ওশান প্যারাডাইসে সিম্ফোনি স্মার্টফোন গ্রাহকদের ছাড়
কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে কক্ষ ভাড়ায় ৩০ শতাংশ ছাড় পাবেন সিম্ফোনি স্মার্টফোন গ্রাহকরা।
সিম্ফোনি ফোন নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপ এবং হোটেল ওশান প্যারাডাইস কর্তৃপক্ষের মধ্যে রোববার রাজধানীর নিকেতনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
এডিসন গ্রুপের মার্কেটিং বিভাগের জনসংযোগ নির্বাহী মাহমুদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৫ সালের অগাস্টের পরে কেনা সিম্ফোনি স্মার্টফোন গ্রাহকরাই শুধু এই সেবা পাবেন।
আইয়ুব বলেন, “চুক্তি অনুযায়ী ঈদের ছুটি, সরকারি ৫ দিনের ছুটি এবং নববর্ষের আগের রাত ছাড়া বছরের বাকি দিনগুলোতে এই ডিসকাউন্ট কার্যকর হবে।”
চুক্তি সই অনুষ্ঠানে এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ান হক, মার্কেটিং বিভাগের মহাপরিচালক জাহিদুল ইসলাম এবং হোটেল ওশান প্যারাডাইসের বিজনেস ও সেলস বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক খায়রুল আনাম ও একই বিভাগের ব্যবস্থাপক তানভীর শওকত উপস্থিত ছিলেন।
