ব্র্যাক ব্যাংকের সঙ্গে আফতাব অটোমোবাইলসের এমওইউ সই
ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং আফতাব অটোমোবাইলসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
চুক্তির আওতায় আফতাব অটোমোবাইলসের গ্রাহকরা ‘মাহিন্দ্রা’ ব্রান্ডের মটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের ‘মটরসাইকেল ঋণ’ সুবিধা পাবেন।
বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “চুক্তির আওতায় আফতাব অটোমোবাইলস মাহিন্দ্রা ব্র্যান্ডের মটরসাইকেল ও স্কুটার কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দেবে।”
ব্যাংকের হেড অফ রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং আফতাব অটোমোবাইলসের অপারেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
