২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস বাংলা এয়ারলাইন্সে নতুন উড়োজাহাজ

ড্যাশ-৮ মডেলের নতুন একটি উড়োজাহাজ বহরে যুক্ত করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

চলতি বছরের ডিসেম্বরে নতুন উড়োজাহাজটি পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এটি যুক্ত হলে প্রতিষ্ঠানটির বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে চারটি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ রিজিওনাল রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী বছরের শুরুতে তিনটি ৭৩৭-উড়োজাহাজ দিয়ে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা ও মাসকাটে ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।