২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচকে অবনতি, লেনদেনে উন্নতি

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 05:43 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৭ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। 

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড এয়ার, ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল ও কাশেম ড্রাইসেল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৮৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।