বেঙ্গল মিট ও টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুক্তি
কোরবানির ঈদকে সামনে রেখে টার্কিশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বেঙ্গল মিটের মধ্যে চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী বেঙ্গল মিট টার্কিশ রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষে কোরবানির পশু বাছাই, কোরবানি ও প্রক্রিয়াজাত করে দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করবে।
সম্প্রতি কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "পশু কোরবানি থেকে শুরু করে মাংস বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াই বেঙ্গল মিট আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা (আইএসও২২০০০) ও এইচএসিসিপি’র খাদ্যনিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ বিধি মেনে পরিচালনা করে।"
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেঙ্গল মিট গত চার বছর ধরেই টার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কোরবানির সেবা দিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার ইসলামি উন্নয়ন বিভাগের (জেএকেআইএম) নির্দেশিকা মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে বেঙ্গল মিট।
