২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহসজ্জার প্রদর্শনী হচ্ছে

দেশে প্রথমবারের মতো ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জার প্রদর্শনী করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

আগামী ৬ ও ৭ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী হবে বলে মঙ্গলবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‘হোম ফেস্ট ঢাকা ২০১৫’ শীর্ষক উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের এই আয়োজনে সহযোগিতায় রয়েছে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপো উপলক্ষে দেশজুড়ে মাসব্যাপী ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেরা ডিজাইনার তিন লাখ টাকা পুরস্কার পাবেন।

এছাড়া ১৭টি বিভাগের সেরা ডিজাইনাররা ‘হোম ফেস্ট ঢাকা’য় সরাসরি অংশ নিতে পারবেন।

এক্সপো উপলক্ষে সোমবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম বলেন, “দেশের তরুণদের মেধা ও সম্পদকে কাজে লাগিয়ে সৃজনশীল কাজ করতে চাই। এটিই ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপোর তিনটি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শন করা হবে, যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো থাকবে।

সংবাদ সম্মেলনে উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুদ্দিন মোশারফ, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান উপস্থিত ছিলেন।