চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ‘ওয়েডিং প্যাকেজ’
বিয়ের পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে ‘ওয়েডিং ক্যাম্পেইন’ শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের অভিজাত হোটেল পেনিনসুলা।
অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হোটেলটির জেনারেল ম্যানেজার মুস্তাক লুহার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এ আয়োজনে অন্তর্ভুক্ত থাকছে অতিথিদের জন্য অভিজ্ঞ শেফ কর্তৃক বৈচিত্র্যময় খাবারের মেন্যু, সুসজ্জিত ভেন্যু, বর্ণাঢ্য ওয়েডিং হল ও আকর্ষণীয় মঞ্চ।
এছাড়া থাকছে ওয়েডিং কেক, বর-কনের জন্য ব্রাইডাল মেকআপ, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি।
বিয়ের আয়োজন সুসম্পন্ন হওয়ার পর থাকছে নব দম্পতির জন্য হানিমুনের বিশেষ প্যাকেজ ডিনারসহ ক্যানডল লাইট ।
নব দম্পতিদের যুগল জীবনে পদার্পনের আনন্দ দ্বিগুন করতে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের জুয়েলারি, লাইফ স্টাইল, এয়ারলাইন ও গৃহসজ্জার পণ্যের উপর আকর্ষণীয় ছাড়।
এ মাসের শেষের দিকে ওয়েডিং প্যাকেজটি চালু হবে।
