ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ
কোরবানির ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে ছুটি ঘোষিত রয়েছে।
‘বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে সার্কুলারে বলা হয়, “উক্ত ছুটিকালীন সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের স্বার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা সরবরাহের ব্যবস্থাসহ এটিএম বুথগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আপনাদের পরামর্শ প্রদান করা হলো।”
