সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৬ পয়েন্ট হয়েছে।
এদিন লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২০ কোটি ৫৩ লাখ টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা, আমানফিড, স্কয়ার ফার্মা ও ইউনাইটেড এয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
