এসআইবিএলের দেড় কোটি শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) এক উদ্যোক্তা তার হাতে থাকা ব্যাংকটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাটটে এ তথ্য দেওয়া হয়েছে।
নাছির উদ্দিন নামে এই উদ্যোক্তা তার হাতে থাকা এসআইবিএলের ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৬৭৬টি শেয়ারের সবগুলো বিক্রি করবেন।
স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি।
২০০০ সালে এসআইবিএল শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
