২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদে ৩ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ওয়ালটনের

এ বছর কোরবানির ঈদে তিন লাখ রেফ্রিজেরেটর বিক্রির লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশের ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 12:20 AM

Updated : 22 Aug 2022, 01:12 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই লক্ষ্যমাত্রার কথা জানিয়ে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিবছর কোরবানির ঈদের সময় বিপুল পরিমাণ রেফ্রিজেরেটর বিক্রি করে থাকে ইলেক্ট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

ওয়ালটনের চিফ মার্কেটিং কো-অর্ডিনেটর ইভা রেজওয়ানা বলেন, “ফ্রিজের বাড়তি চাহিদার বিষয়টি বাজার গবেষণার মাধ্যমে আগেই বুঝতে পেরেছে ওয়ালটন। ফলে রোজার ঈদের পরপরই বাড়ানো হয়েছে উৎপাদন।

“ফ্রিজ বিক্রিতে এবার প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। গত বছরের কোরবানির ঈদের সঙ্গে তুলনা করলে এবার বিক্রির টার্গেট প্রায় দ্বিগুণ।”

ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, ঈদে তিন লক্ষাধিক রেফ্রিজেরেটর বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঈদের মূল বেচাকেনা শুরু হওয়ার আগেই অগাস্ট ও চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সোয়া লাখ ওয়ালটন রেফ্রিজেরেটের বিক্রি হয়েছে বলে দাবি করেন তিনি।