আমান ফিডের শেয়ার বিও হিসাবে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিডের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে ।
২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত কোম্পানিটি আইপিওর আবেদন ও টাকা জমা নিয়েছে।
এই কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পায়।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, দীর্ঘ মেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিওর কাজে ব্যয় করা হবে বলে আইপিওর প্রসপেক্টাসে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আমান ফিডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩০ টাকা ৭৭ পয়সা ।
