মডার্ন ডাইংয়ের বোর্ড সভা ২ সেপ্টেম্বর
২ সেপ্টেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইংয়ের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগের বছর মডার্ন ডাইং ৮ শতাংশ লভ্যাংশ দেয়। ১৯৮৮ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
