‘কার্ড স্টার্ট গো!’র বিজয়ীদের নাম ঘোষণা
ব্র্যাক ব্যাংকের ডেবিটকার্ড গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন ‘কার্ড স্টার্ট গো!’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনে সর্বোচ্চ পয়েন্ট লাভ করায় মোহাম্মাদ তানভীর আলম চৌধুরী, মাসুমা রহমান ও রেদোয়ান রশিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে মালয়েশিয়ার বিমান টিকিটসহ সেখানে তিন দিন দুই রাতের হলিডে প্যাকেজ পাচ্ছেন তারা।
এর বাইরে ২৪ জনের বেশি বিজয়ীকে পুরস্কার হিসেবে মোবাইল ফোন ও গিফট ভাউচার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাস্টারকার্ডের সৈয়দ মোহাম্মদ কামাল এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেবিটকার্ড গ্রাহকরা শুধু এটিএম কার্ড হিসেবে যেন তাদের কার্ড ব্যবহার না করে কেনা-কাটার ক্ষেত্রেও তা ব্যবহার করেন সে লক্ষ্যেই এই ক্যাম্পেইন চালানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে ‘কার্ড স্টার্ট গো!’ ক্যাম্পেইন চলে, যেখানে ডেবিটকার্ড ব্যবহার করে ব্যক্তিগত কাজ এবং প্রতি ১০০০ টাকা লেনদেনে দুই পয়েন্ট লাভ করেন মাস্টারকার্ড গ্রাহকরা। ক্যাম্পেইনে অনন্তর্ভুক্ত হতে এ সময়ে একজন গ্রাহককে কমপক্ষে চারবার ১০০০ টাকার লেনদেন করতে হয়।
