পুঁজিবাজারে সূচকে উন্নতি
সূচকে চাঙ্গাভাব নিয়েই সপ্তাহ শেষ করেছে বাংলাদেশের দুই পুঁজিবাজার।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪০ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি ৭৭ লাখ টাকা বেশি।
ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, এসপিসিএল, বিবিএস ও ইসলামি ব্যাংক।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে।
এ বাজারে মোট ৪১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের লেনদেনের অর্ধেকেরও কম। বুধবার সিএসইতে ৮৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন মোট ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দর।
সপ্তাহের প্রথম দুদিন সূচক কমলেও এরপর টানা তিন দিন দুই বাজারেই সূচক বেড়েছে।
