২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব ফিরেছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই বুধবার বেড়েছে সূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 08:00 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ দশমিক ৭ পয়েন্ট। লেনদেন বেড়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৪৫ দশমিক ৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার এই বাজারে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফ্যামিলিটেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালিস, লাফার্জ সুরমা সিমেন্ট।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৮৬ কোটি টাকার শেয়ার।

লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দর।