২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) এর নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 09:45 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফখরুল ইসলাম মুন্সী আয়ুর্বেদীয় ফার্মাসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান এবং মোস্তফা কামাল  রাজ কামাল ফুড প্রোডাক্টসের মালিক।

Image
মোস্তফা কামাল

মোস্তফা কামাল

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন প্রাণ এগ্রো লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, সহ-সভাপতি মেসার্স বনফুল অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার এম এ মোতালেব এবং কোষাধ্যক্ষ হয়েছেন ইজি কুক ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান জিয়া হায়দার মিঠু।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- বম্বে সুইটস্ এন্ড কোং লিমিটেডের হেড অব মার্কেটিং ডি ডি ঘোষাল, রমনী কনজুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী নুরুল মঈন মিনু, ফারহান এগ্রো প্রসেসরের স্বত্বাধিকারী নাজমুল হক, স্বরনিকা এন্টারপ্রাইজের প্রোপাইটার মাসুদুর রহমান, ইটিসি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী একরামুল ইসলাম, মেরিডিয়ান ফুডসের চেয়ারম্যান কোহিনূর কামাল, প্রমি এগ্রো ফুডসের চেয়ারম্যান এনামুল হাসান খান, এলিন ফুড প্রোডাক্টসের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল মাজেদ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সহকারী মহাব্যবস্থাপক খুরশীদ আহমাদ ফরহাদ এবং এসিআই ফুডসের বিজনেস ডাইরেক্টর অনুপ কুমার সাহা।