দেড় লাখ শেয়ার বেচবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের এক উদ্যোক্তা নিজের দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
এনসিসি ব্যাংকের উদ্যোক্তা আসলাম-উল-করিমের কাছে মোট ১১ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে ১ লাখ ৫০ হাজার শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।
