সিলেটে চালু হল ‘বেস্ট বাই’ এর আউটলেট
সিলেটে দুটি আউটলেট চালু করেছে আরএফএল।
নগরীর অম্বরখানা এবং মিরবক্সতলায় ওই আউটলেট দুটি উদ্বোধন করেন আরএফএল এর পরিচালক আর এন পল।
অন্যান্য আউটলেটের মতো সিলেটে উদ্বোধন হওয়া ‘বেস্ট বাই’ এর এই আউটলেট দুটিতেও মিলছে আরএফএলের চেয়ার, টেবিল, জগ, বালতি, টুল, গ্যাসের চুলাসহ যাবতীয় গৃহস্থালী সামগ্রী।
এছাড়া ইটালিয়ানো ব্র্যান্ডের মেলামাইন বাসন, পেয়ালা, মগ, চায়ের কাপ, দূরন্ত ব্র্যান্ডের সাইকেল, গুডলাক ব্র্যান্ডের স্টেশনারি পণ্য, ভিশন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য, বিজলী এবং ক্লিক ব্র্যান্ডের বৈদ্যুতিক যন্ত্রপাতিও মিলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বেস্ট বাই’ এর চিফ অপারেটিং অফিসার গিয়াস উদ্দিন বিশ্বাস, সহকারী ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরএফএল ‘বেস্ট বাই’ এর ৯৬টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।
