২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন আনছে ৪০ মডেলের নতুন সিআরটি টিভি

ঈদকে সামনে রেখে নতুন ৪০টি মডেলের সিআরটি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 09:59 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের বিপণন বিভাগের ইনচার্জ মওদুদ পারভেজ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাহক পর্যায়ে সিআরটির জনপ্রিয়তাকে বিবেচনায় নিয়ে প্রতিবছরই উৎপাদন বাড়াচ্ছে ওয়ালটন। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় কমে আসছে টিভির দামও।”

গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় উচ্চমানের সিআরটি ও এলইডি টিভি উৎপাদন করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।

ওয়ালটনের বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনোদনপ্রেমীদের চাহিদা মেটাতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।