সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অগাস্ট।
