২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই দরপতন

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১৩ কোটি ৪৮ লাখ টাকা কম। 

দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা ও সিভি পেট্রো কেমিক্যাল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।