বাজারে স্যামসাং টিভির ছয়টি নতুন মডেল
বাংলাদেশের চারটি সেগমেন্টের জন্য ছয়টি নতুন মডেলের টেলিভিশন নিয়ে এসেছে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ।
সোমবার স্যামসাংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেগমেন্টগুলোতে রয়েছে স্যামসাং কার্ভড সিরিজ, স্যামসাং জয় প্লাস সিরিজ, স্যামসাং জয় স্মার্ট সিরিজ এবং স্যামসাং এলইডি সিরিজ।
বিজ্ঞপ্তি জানানো হয়, কার্ভড জে৬৩০০ টিভি মডেলগুলো ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত পাঁচটি সাইজে পাওয়া যাচ্ছে যার দাম ৭৯৬০০ টাকা থেকে ২২৪০৫০ টাকা পর্যন্ত। স্যামসাং জয় স্মার্ট জে৫৩০০, স্যামসাং জয় প্লাস ৫১০০ ও ৪১০০ এবং এলইডি এফএইচ৪০০৩ ও এইচ৪০০৩।
২০১৫ সালের জন্য নতুন টিভি লাইন-আপ ঘোষণা করতে পেরে আনন্দ প্রকাশ করে বিবৃতিতে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অফ কনজুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ বলেন, “গ্রাহকদের আগ্রহ এবং ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে আমরা আমাদের নতুন টিভিগুলো নিয়ে এসেছি।”
