২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:11 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম । 

দিনের লেনদেন শেষে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, বিএসসিসিএল ও এসপিসিএল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৫৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।