পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফায় ৩২ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা আগের বছরের ছয় মাসের তুলনায় চলতি বছরের অর্ধবর্ষে বেড়েছে ৩২ শতাংশ।
বুধবার ডিএসই এর ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
অর্থবছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি, ২০১৫ থেকে জুন, ২০১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি করপরবর্তী মুনাফা করেছে ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
আগের বছরে একই সময়ে করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল, ২০১৫ থেকে জুন, ২০১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের করপরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা।
আগের অর্থবছরে একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছিল ৭৮ লাখ ৪০ হাজার টাকা ।
