২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির রিচার্জ প্লাসে ডাটা কেনার সুযোগ

মোবাইল ফোন অপারেটর রবির বিকল্প ডিজিটাল রিচার্জ প্লাটফরম রিচার্জ প্লাসে সম্প্রতি ডাটা কেনার সুযোগ এনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 05:53 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

এর আগে গ্রাহকরা এই প্লাটফরম ব্যবহার করে শুধু এয়ারটাইম রিচার্জের সুবিধা নিতে পারতো।

মঙ্গলবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার এবং গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে রবি তাদের সুবিধাজনক ডিজিটাল রিচার্জ প্লাটফরমে ডাটা কেনার ফিচারটি যোগ করেছে।

এখন ডাটা প্যাক কেনার জন্য রবি গ্রাহকদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি (recharge.robi.com.bd) সাইটটি ভিজিট করে তারা সহজেই এ প্রয়োজনটি মেটাতে পারেন বলে জানায় রবি।

রিচার্জ প্লাসে বর্তমানে তিনটি ডাটা বান্ডল রয়েছে। রিচার্জ প্লাসের ডাটা প্যাকগুলো স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয়।

রিচার্জ প্লাসে গ্রাহকরা ১০৯ টাকায় ৭ দিন মেয়াদি ২৫০ মেগাবাইট ডাটা, ২৮৯ টাকায় ৩০ দিন মেয়াদি ৮৫০ মেগাবাইট ডাটা এবং ৪০৩ টাকায় ৩০ দিন মেয়াদি ১ হাজার ৪০০ মেগাবাইট ডাটা কিনতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকল্প রিচার্জ চ্যানেল রিচার্জ প্লাসের মাধ্যমে এয়ারটাইম বা ডাটা প্যাক কেনার জন্য গ্রাহককে রিচার্জ নাম্বার, ডাটা বা এয়ারটাইম রিচার্জের পরিমাণ ও তার ইমেইল ঠিকানা দিতে হবে।

‘রিচার্জ নাও’ অপশনে ক্লিক করার পর গ্রাহককে তার পছন্দের পেমেন্ট মেথডটি (কার্ড/নেট ব্যাকিং/এমএফএস) বাছাই করতে হবে। পেমেন্ট মেথডটি বাছাই করার পর গ্রাহককে সে অনুযায়ী তার কাঙ্খিত পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে।

*৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করে গ্রাহক তার ডাটা ব্যালেন্স ও মেয়াদ জানতে পারবেন বলে জানায় অপারেটরটি।