ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকোর মুনাফা কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানির মুনাফা কমেছে।
চলতি বছরের প্রথমার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাটবিসির মুনাফা ৩ দশমিক ৮ শতাংশ কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাএটে এ তথ্য দেওয়া হয়েছে।
২০১৫ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটি করপরবর্তী মুনাফা করেছে ২৭৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৬ দশমিক ০৫ টাকা।
আগের বছরে একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ২৮৭ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৭ দশমিক ৮৭ টাকা।
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাটবিসির কর পরবর্তী মুনাফার পরিমাণ ৯৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা পরিমাণ (ইপিএস) ১৬ দশমিক ২১ টাকা।
আগের অর্থবছরে একই সময়ে কোম্পানির করপরবর্তী মুনাফার পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২৭ দশমিক ১৭ টাকা।
সে হিসাবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ৪০ দশমিক ৩৩ শতাংশ।
