২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটির পর পুঁজিবাজারে সূচক বেড়েছে

ঈদের ছুটি পর প্রথম দিনের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৭৩১ পয়েন্ট।

এই বাজারে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি ৯৮ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ২২৮টির দর বেড়েছে; কমেছে ৬১টির। আর অপরিবর্তিত ছিল ২৮টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, জিপি, এসিআই, কেপিসিএল ও আরএকে সিরামিক্স।

অন্য দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ২২৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪০ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৪৫ কোটি টাকার শেয়ার।

সিএসইতে এদিন ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।

ঈদ-উল ফিতর সামনে রেখে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত বন্ধ ছিল পুঁজিবাজার।