১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও বেতন-ভাতা ‘নগদে’

“চুক্তির আওতায় শিক্ষার্থীরা ন্যূনতম খরচে টিউশন ফি জমা দিতে পারবে। এতে নগদ তার ব্যয়ের চার্জ ব্যতীত কোনো চার্জ আরোপ করবে না।”

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ও বেতন-ভাতা ‘নগদে’

নগদের সঙ্গে চুক্তি করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 04:15 PM

Updated : 16 Feb 2023, 04:17 PM

ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, চাকরির আবেদন ফি এবং বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদানে এমএফএস কোম্পানি নগদের সঙ্গে একটি চুক্তি করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়টির ঢাকার গেস্ট হাউসে সম্প্রতি ওই চুক্তির সইয়ের কথা নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “এর মাধ্যমে শিক্ষার্থীরা ন্যূনতম খরচে টিউশন ফি জমা দিতে পারবে। নগদ তার ব্যয়ের চার্জ ব্যতীত কোনো চার্জ আরোপ করবে না।”

চুক্তি সই অনুষ্ঠানে নগদের পক্ষে সই করেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। অন্যদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেত বলেন, “নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি সেবা। আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই সেবার মাধ্যমে লেনদেনের সুযোগ করে দিতে চাই। কারণ এখানে নামমাত্র খরচে সকল লেনদেন করা সম্ভব।”

নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, “আমরা চাই দেশের সব মানুষ তাদের লেনদেনের বিড়ম্বনা থেকে মুক্ত হয়ে ডিজিটাল উপায়ে এই সেবা গ্রহণ করবেন। আর এ জন্য ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেবাকে পৌঁছে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ লক্ষ্যেই এই চুক্তিটি করেছি। নামমাত্র খরচে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই সেবা দিতে যাচ্ছি।”