১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের শততম সমুদ্রগামী জাহাজ হতে যাচ্ছে জাহান-১

জাহাজটির আগের নাম ছিল 'এমভি নর্ড প্যাসিফিক'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:47 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

চট্টগ্রামভিত্তিক এসআর শিপিংয়ের বহরে যুক্ত হয়েছে সমুদ্রগামী জাহাজ এমভি জাহান-১। 

কবির গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ হিসেবে 'জাহান ১' এর স্থায়ী নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত বুধবার জাহাজটি পরিদর্শন করেছেন নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, অর্থলগ্নিকারী বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, বীমা কোম্পানির কর্মকর্তা, শিপ ক্লাসিফিকেশন সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, “আশা করি, শততম বাংলাদেশি জাহাজ হিসেবে এটি নিবন্ধন পাবে। জাহাজটির আগে নাম ছিল 'এমভি নর্ড প্যাসিফিক'।”

তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে জাহাজটি এসএস পাওয়ার লিমিটেডের ৫৯ হাজার ৮০০ টন কয়লা বোঝাই করে ২৬ মে রওনা দিয়েছিল। সেটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় ৭ জুন।