১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পুরনো পণ্য বদলে নতুন পণ্য দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল যমুনা প্লাজা বা ডিলারশপে এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 06:23 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

যমুনা ইলেকট্রনিক্সে চলছে ‘সুপার এক্সচেঞ্জ অফার’, যার আওতায় যে কোনো ব্র্যান্ডের পুরনো বা ব্যবহৃত, সচল বা অচল ইলেকট্রনিক্স পণ্য বদলে যমুনা ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। 

বৃহস্পতিবার যমুনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘সুপার এক্সচেঞ্জ অফার’ কার্যক্রমের সূচনা করা হয়। 

এ অফারের আওতায় ক্রেতা রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, এলইডি টিভি/সিআরটি টিভি বদলে ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনার ফ্রিজ, টিভি কিংবা এসি কিনতে পারবেন।

এছাড়া গ্রাহক পুরাতন এসি বদলে নতুন যমুনা এসি নিলে সর্বোচ্চ ২১,০০০ টাকা ছাড়, পুরাতন ফ্রিজ বদলে নতুন যমুনা ফ্রিজ নিলে সর্বোচ্চ ২৩,৬০০ টাকা ছাড় এবং পুরাতন টিভি বদলে নতুন যমুনা এলইডি টিভি নিলে সর্বোচ্চ ২৫,৪৬০ টাকা ছাড় পাবেন। 

পাশাপাশি নতুন কেনা পণ্যের অবশিষ্ট দামের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ডিজিটাল রেজিস্ট্রেশন করেও মোটরসাইকেল, হোম আপ্ল্যায়েন্সসহ ক্যাশব্যাক জেতার সুযোগ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল যমুনা প্লাজা বা ডিলারশপে এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন গ্রাহকরা। 

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএম-এইচআর, সার্ভিস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদুল ইসলাম, হেড অব রিটেইল অপারেশনস-প্লাজা নেটওয়ার্ক তাইফুর রহমান, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, হেড অব আইটি মেহেদি হাসান, হেড অব ডিজিটাল মার্কেটিংও এজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে সাগর, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সাবিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।