Published : 08 Jun 2026, 01:05 AM
রপ্তানি বহুমুখী করতে সহযোগিতা যোগাতে ৩০ হাজার কোটি টাকার পুণঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকের অতিরিক্ত তারল্য থেকে এ তহবিল গঠন করার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার এ নির্দেশনা দিয়ে, গ্রাহকরা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবে এ তহবিল থেকে।
ছয় মাসের জন্য এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন রপ্তানিকারক গ্রাহকরা।
দেশীয় কাঁচামাল ব্যবহার করে রপ্তানি পণ্য উৎপাদনকারী রপ্তানিকারকরা অগ্রাধিকার পাবেন বলে সার্কুলারে বলা হয়েছে।
এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ ৭ শতাংশ সুদে দিতে পারবে বাণিজ্যিক ব্যাংক।
কোনো খাতে ঋণ নিতে ঋণ-মূলধন অনুপাত ৭০:৩০ হবে অর্থাৎ কোনো খাতে অর্থায়নের মোট পরিমাণের ৩০ শতাংশ গ্রাহক দেবে অবশিষ্ট ৭০ শতাংশ ঋণ হিসেবে দিতে পারবে ব্যাংক।
কোনা খেলাপি গ্রাহক এ সুবিধা নিতে পারবে না এমন শর্ত দেওয়া হয়।
# স্কিমের মেয়াদ হবে তিন বছর।
# ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস।
# এ স্কিমে অংশ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের চুক্তি থাকতে হবে।
# রপ্তানির অর্থ অপ্রত্যাবাসিত থাকলে অর্থাৎ রপ্তানির পরে দেশে অর্থ না আসা রপ্তানিকারক গ্রাহক এ তহবিল থেকে ঋণ নিতে পারবে না।
# শরীয়াহভিত্তিক ব্যাংক তাদের ইসলামিক ব্যাংকিং পদ্ধতির আওতায় এ তহবিল থেকে অর্থায়ন নিতে পারবে।