২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইয়ামাহার নতুন বিক্রয়কেন্দ্র ‘রুবেল এক্সপ্রেস’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

ঢাকায় ইয়ামাহার নতুন বিক্রয়কেন্দ্র ‘রুবেল এক্সপ্রেস’
নতুন বাজারের মাদানী অ্যাভিনিউ এর ১০০ ফিট রোডে ইয়ামাহা মোটর সাইকেলের নতুন বিক্রয়কেন্দ্র  ‘রুবেল এক্সপ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 07:44 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

ঢাকা শহরে মোটর সাইকেলের বিক্রয়কেন্দ্র চালু করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য রুবেল হোসেন। সেখানে বিক্রি হবে ইয়ামাহা মোটরসাইকেল।

বিক্রয় কেন্দ্রটির নাম রাখা হয়েছে ‘রুবেল এক্সপ্রেস’।

বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেল বাজারজাতকারী কোম্পানি এসিআই মটরস এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার নতুন বাজারের মাদানী অ্যাভিনিউ এর ১০০ ফিট রোডে নতুন বিক্রয়কেন্দ্রটি চালু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

রাজধানীর গুলশান, নতুন বাজার, বসুন্ধরা, বাড্ডা ও এর আশেপাশের ক্রেতাদের সুবিধার জন্য চালু করা বিক্রয়কেন্দ্রে ইয়ামাহার সব মডেলের বাইকই পাওয়া যাবে। ক্রেতাদের জন্য নানা সুযোগ-সুবিধাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ২০১৬ সালে ইয়ামাহা এসিআই মটরসের সঙ্গে নতুনভাবে যাত্রা শুরু করে।