২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকে একসঙ্গে ডিএমডি হলেন ৬ কর্মকর্তা

এতদিন তারা সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় ছিলেন।

ইসলামী ব্যাংকে একসঙ্গে ডিএমডি হলেন ৬ কর্মকর্তা
মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন, এম কামাল উদ্দীন জসীম ও মাকসুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 08:37 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা একযোগে পদোন্নতি পেয়ে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হয়েছেন।

তারা হলেন- মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন, এম কামাল উদ্দীন জসীম ও মাকসুদুর রহমান।

শনিবার ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদ মর্যাদায় ছিলেন।

পদোন্নতি পাওয়াদের মধ্যে মাহমুদুর রহমান ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

এ ছাড়া রফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল ট্রেড উইং এর প্রধান হিসেবে, মুহাম্মাদ সাঈদ উল্লাহ স্পেশাল ইনভেস্টমেন্ট উইং এর প্রধান হিসেবে, কেএম মুনিরুল আলম ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির প্রিন্সিপাল হিসেবে, এম কামাল উদ্দীন জসীম ব্যাংকের ক্যামেলকো এবং অপারেশন্স উইং এর প্রধান হিসেবে এবং মাকসুদুর রহমান ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স উইং এর প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।