২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লিড প্লাটিনাম সনদ পেল নাইস কটন

লাবিব গ্রুপের সহযোগী এ কোম্পানিকে সনদ দেয় ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 10:35 PM

Updated : 20 Dec 2023, 10:35 PM

পরিবেশবান্ধব কারখানা হিসেবে বস্ত্র খাতের কোম্পানি নাইস কটন লিমিটেড লিড প্লাটিনাম সনদ পেয়েছে। 

টেকসই উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয়ী জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের কাছ থেকে এ সনদ পেয়েছে লাবিব গ্রুপের সহযোগী কোম্পানিটি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত সোমবার ঢাকার গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সনদ প্রদান করে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল। 

নাইস কটন এর পক্ষে সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান। 

অনুষ্ঠানে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর (সিআইপি), ডাইং ডিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ কুমার কর্মকার ও নাইস কটন লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদা ইসলাম শিউলি এবং লিড সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরামর্শক সুব্রত রায় (ব্যবস্থাপনা পরিচালক, ইকো রে গ্রুপ) এবং লাবিব ও ইকো রে গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে লাবিব গ্রুপের আরেক সহযোগী প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লি. লিড প্লাটিনাম সনদ অর্জন করে। এ গ্রুপের আরেক প্রতিষ্ঠান রাঈদা কালেকশনস লিমিটেডেরও লিড প্লাটিনাম সনদ অজর্ন প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।