২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বৈশ্বিক গ্রাইন্ডিং অ্যাওয়ার্ড পেল ইউনিক সিমেন্ট

উদ্ভাবনী নকশার গ্রাইন্ডিং সার্কিটের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মিলেছে এ স্বীকৃতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 06:14 PM

Updated : 23 Dec 2023, 03:56 PM

গ্রাইন্ডিং আপগ্রেড ক্যাটাগরিতে ওয়ার্ল্ড সিমেন্ট অ্যাসোসিয়েশনের চলতি বছরের প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড-ইউসিআইএল। 

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এ অঙ্গপ্রতিষ্ঠানকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুরস্কৃত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মেঘনা গ্রুপ জানিয়েছে, উদ্ভাবনী নকশার গ্রাইন্ডিং সার্কিটের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইউনিক সিমেন্টকে এ পুরস্কার দেওয়া হয়। 

বাংলাদেশ থেকে একমাত্র ইউনিক সিমেন্টই ওয়ার্ল্ড সিমেন্ট অ্যাসোসিয়েশনের কর্পোরেট মেম্বার মনোনীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

মেঘনা গ্রুপ জানিয়েছে, দেশের অন্যতম প্রধান তিনটি সেতু (কাঁচপুর, মেঘনা ও গোমতি), মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কিছু মেগাপ্রকল্পে ফ্রেশ আলট্রা স্ট্রং সিমেন্ট ব্যবহার করা হয়েছে।