Published : 18 Aug 2026, 08:55 PM
শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মুনাফার অংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার চেক হস্তান্তর করা হয়েছে বলে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দেখা করে চেক হস্তান্তর করেন।
প্রথমবারের মত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে মুনাফার অংশ দিয়েছে বিমান।