টফিতে লাইভ ম্যাচ দেখে দুবাই ট্রিপ জিতে নেওয়ার সুযোগ
কুইজ প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ী জিতে নিবেন দুবাই ট্রিপ। তারা ভ্রমণের টিকেটের পাশাপাশি পাবেন দুই দিন থাকার সুবিধা।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম 'টফি'।
গত মঙ্গলবার রাজধানীর গুলশানের টাইগার্স ডেন-এ ‘বিশ্বকাপ আনো’শীর্ষক ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ সকল মুহূর্ত টফিতে লাইভ উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি কুইজে অংশ নিয়ে জিতে নিতে পারবেন দুবাই ভ্রমণের সুযোগ। কুইজ প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ী জিতে নিবেন দুবাই ট্রিপ।”
টফিতে খেলা দেখতে এবং কুইজে অংশ নিয়ে পুরস্কার জিততে গ্রাহকদের ৫০ টাকা বা তার বেশি মূল্যের টফি সাবস্ক্রিপশন নিতে হবে। অথবা তাদের যে কোনো সক্রিয় বাংলালিংক ডেটা প্যাক থাকতে হবে।
বিজয়ীরা পাবেন দুবাই ভ্রমণের টিকেট এবং সেখানে দুই দিন থাকার সুবিধা।
এক্ষেত্রে ডিসেম্বর মাসের ক্যাম্পেইনের শর্ত প্রযোজ্য হবে।
অন্যান্য গ্রাহকরাও বিকাশ বা কার্ডের মাধ্যমে টফি সাবস্ক্রিপশন নিয়ে লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনের সাবস্ক্রিপশন ২০ টাকা, ৭ দিনের ৫০ টাকা এবং পুরো টুর্নামেন্টের জন্য ৭০ টাকায় বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করা যাবে।
বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পাবেন।
টফির মার্কেটিংয়ের ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “আমাদের নারী ক্রিকেটাররা আগে বহুবার আমাদের গর্বিত করেছেন। আমাদের বিশ্বাস, তারা এবারও ভালো পারফর্ম করবেন। ক্রিকেটপ্রেমী জাতি হিসেবে আমাদের সবার চোখ থাকবে পর্দায় এবং নারী ক্রিকেট দলের প্রতি থাকবে আমাদের অকুণ্ঠ সমর্থন।”
অনুষ্ঠানে চলতি বছরের জুনে শেষ হওয়া আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ‘ক্রিডেন্স ক্রিকেট ম্যানিয়া’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
