২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডমিনো’জ পিৎজা এবার খুলনায়

শাখাটিতে পাইপিং হট পিৎজা, অরেগানো রাইস ও সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 06:57 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

ডোমিনো’জ পিৎজার ৩২তম আউটলেট চালু হয়েছে খুলনায়।

সোমবার কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ অগাস্ট এ শাখা উদ্বোধন করা হয়, যেখানে পাইপিং হট পিৎজা, অরেগানো রাইস ও সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য খাবার পাওয়া যাচ্ছে।

গ্রাহকরা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারছেন। অথবা সরাসরি m.dominos om.bd ওয়েবসাইট থেকে কিংবা 16656 নম্বরে কল করেও খাবার অর্ডার করা যাবে।

জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন , “ডোমিনো’জ পিৎজার খুলনার এ শাখা থেকে বানিয়া খামার, নিরালা আবাসিক এলাকা, টুটপারা, মুন্সিপারা, বসুপারা, আরামবাগ, সোনাডাঙ্গা, দাসপাড়া এবং খালিশপুর হাউজিং এস্টেট এলাকায় হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে।”

খুলনা ছাড়াও বর্তমানে ডোমিনো’জ পিৎজার ৩১টি আউটলেট রয়েছে ঢাকার ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান ১, ধানমন্ডি ২৭, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বনশ্রী, ইসিবি চত্বর, উত্তরা সেক্টর ৬, শান্তিনগর, বেইলি রোড, দনিয়া, পল্টন, শেফ'স টেবিল কোর্টসাইড ও শেফ'স টেবিল গুলশান ২, চট্টগ্রামের আগ্রাবাদ, জি.ই.সি ও বালি আর্কেড এবং নারায়ণগঞ্জে।