১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইআরকিউ হিসাব থেকে নগদায়ন ৫০% কমানোর সিদ্ধান্ত বহাল

নতুন পরিপত্র জারি কেন্দ্রীয় ব্যাংকের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 01:48 AM

Updated : 17 Jan 2024, 01:48 AM

রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমা থাকা বৈদেশিক মুদ্রার হার ৫০ শতাংশ কমিয়ে নগদায়ন করার নির্দেশনা বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক। রোববার নতুন সার্কুলারে বলা হয়েছে, ইআরকিউ হিসাবে এ হার ১৫ শতাংশের স্থলে ৭ দশমিক ৫০ শতাংশ, ৬০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ এবং ৭০ শতাংশের বদলে ৩৫ শতাংশ হবে।

সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা কার্যকর করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানিকারকরা রপ্তানি পণ্য ও সেবার বিপরীতে রপ্তানি আয় থেকে পাওয়া আয়ের একটি নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখতে পারে।

রপ্তানি করা পণ্যে মূল্য সংযোজনের হার অনুযায়ী রপ্তানি আয়ের ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত জমা রাখার সুযোগ আছে এ হিসাবে। তবে প্রযুক্তি খাতে এ হার শতকরা ৭০ শতাংশ।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিটি খাতের এ হিসাবে জমার বিদ্যমান হার ৫০ শতাংশ কমিয়ে আনার নির্দেশনা দিয়েছিল। ওই বছর ডিসেম্বরের মধ্যে তা নামিয়ে আনার বাধ্যবাধকতা ছিল।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)